বিপিজেএ-এর পিকনিকে স্পিকারের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ পিএম, ১ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) ‘ফ্যামিলি ডে ২০২৪’ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ শুক্রবার নরসিংদীর মাধবদী পৌরসভার ড্রিম হলিডে পার্কে এই ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
এ সময় স্পিকার বিপিজেএ’র সদস্যসহ তাদের পরিবার-পরিজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এসময় আমন্ত্রিত অতিথিদের সাথে যাদুশিল্পী পি সি সাহার একটি ম্যাজিক শো উপভোগ করেন।
পরবর্তীতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে স্পিকারসহ অতিথিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিপিজেএ এর সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সহ-সভাপতি মশিউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাজিদুল হক (বিডিনিউজ) ও দপ্তর সম্পাদক জেসমিন মলি (দৈনিক সকাল সন্ধ্যা) এবং কার্যনির্বাহী সদস্য আজমল হক হেলাল, এমরান হোসাইন শেখ, সামসুদ্দিন আহমেদ, মুহাম্মদ সাইফুল্লাহ ও মিজানুর রহমানসহ এসোসিয়েশনের সর্বস্তরের নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
নরসিংদী জেলার জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের সদস্য, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ড্রিম হলিডে’র ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



